ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ব্রুনোর হ্যাটট্রিকে ইপ্সউইচকে উড়িয়ে ইউনাইটেডের প্রথম জয়

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

ব্রুনোর হ্যাটট্রিকে ইপ্সউইচকে উড়িয়ে ইউনাইটেডের প্রথম জয়

প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে ইপ্সউইচ টাউনকে ৫-২ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

রবিবার রাতে ঘরের মাঠে ম্যাচের ২৯ মিনিটে লিফ ডেভিসের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। তবে ১১ মিনিট পরই ম্যাথিউস কুনহার থ্রু পাস থেকে গোল করে সমতায় ফেরান ব্রুনো।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আরও ভালোভাবে নেয় স্বাগতিকরা। ৫৯ মিনিটে ডি-বক্সে কুনহাকে ফাউল করা হলে পেনাল্টি পায় ইউনাইটেড। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রুনো।

এর সাত মিনিট পরই হ্যাটট্রিক পূরণ করেন পর্তুগিজ মিডফিল্ডার। ব্রায়ান এম্বিউমোর শট প্রতিহত হয়ে ফিরলে সেই বল জালে পাঠান ব্রুনো।

৮২ মিনিটে আবারও গোলের নেপথ্যে থাকেন ইউনাইটেড অধিনায়ক। তার অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান ৫-১ করেন এম্বিউমো।

স্টপেজ টাইমে চুবা আকপম ইপ্সউইচের হয়ে একটি গোল শোধ করেন। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

হাল সিটির কাছে ২-০ গোলে হেরে লিগ শুরু করা ইউনাইটেডের এটি দুই ম্যাচে প্রথম জয়। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে দলটি।

Facebook Comments Box

Posted ৫:৫৩ এএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।