ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্বসেরা ১০০ জনের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান

  |   শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   133 বার পঠিত

বিশ্বসেরা ১০০ জনের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বসেরা ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. রুম্মান চৌধুরী।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে এ তালিকাটি প্রকাশ করা হয়।

ড. রুম্মান ডেটা সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের সমন্বয়ে ‘অ্যাপ্লাইড অ্যালগরিদমিক এথিকস’ খাতে কাজ করেছেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা ও মেশিন লার্নিং নিয়ে কাজ করেন।
 
১৯৮০ সালে নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে জন্মগ্রহণ করেন ড. রুম্মান। ছোটবেলা থেকেই বৈজ্ঞানিক কল্পকাহিনি ও টিভি সিরিজ এক্স ফাইলসের ভক্ত ছিলেন তিনি। এর ফলে বিজ্ঞান ‍নিয়ে বেশ আগ্রহী হয়ে ওঠেন তিনি।
  
রুম্মান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ম্যানেজমেন্ট সায়েন্স ও পলিটিক্যাল সায়েন্স বিষয়ে স্নাতক পাস করেন। এরপর তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিকস অ্যান্ড কোয়ানটিটেটিভ মেথডস বিষয়ের ওপর এমএসসি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি সিলিকন ভ্যালিতে কাজ করার পাশাপাশি স্যান ডিয়েগোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পলিটিক্যাল সায়েন্স বিষয়ে পিএইচডি লাভ করেন।
 
এ ছাড়াও কীভাবে ডেটার ব্যবহারে মানুষকে পক্ষপাত থেকে মুক্ত করা যায় এবং কীভাবে সমাজের ওপর প্রযুক্তির প্রভাব যাচাই করা যায়–এসব বিষয় নিয়ে গবেষণা করেছেন তিনি।
২০২১-এর ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত এক্সের (সাবেক টুইটার) একটি দলের প্রকৌশল পরিচালক হিসেবে কাজ করেছেন রুম্মান। এ সময় তিনি টুইটারের কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নৈতিকতার মানদণ্ডের সমন্বয় ঘটানোর জন্য কাজ করেন।
Facebook Comments Box
বিষয় :

Posted ৩:২৯ পিএম | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।