ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাংলাদেশসহ ১৫০ দেশে হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু

  |   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   141 বার পঠিত

বাংলাদেশসহ ১৫০ দেশে হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু

বাংলাদেশসহ ১৫০ দেশে হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে মেটা। যে কেউ হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলতে পারবে। আইওএস ও অ্যানড্রয়েড ফোনে ‘আপডেট’ নামে নতুন ট্যাবে মিলবে এই ফিচার। এখানে চ্যানেল ফিচারের সঙ্গে হোয়াটঅ্যাপের স্ট্যাটাস মেসেজও দেখা যাবে।

নতুন এ ফিচারের মাধ্যমে পছন্দের কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসাপ্রতিষ্ঠান ও সেলিব্রেটিদের চ্যানেল যেমন খুঁজে পাওয়া যাবে, তেমনি নিজেরও চ্যানেল খোলা যাবে।

গত জুনে কয়েকটি দেশে চালু হওয়া এই ফিচার এখন বাংলাদেশসহ ১৫০টি দেশে পাওয়া যাচ্ছে। মেটার সিইও মার্ক জাকারবার্গ নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেলে এ খবর দিয়েছেন।

মেটা জানায়, দেশের ভিত্তিতে বাছাই করা চ্যানেলের তালিকা দেখতে পারবেন ব্যবহারকারীরা। আবার ফলোয়ার সংখ্যা ও সক্রিয়তার ওপর ভিত্তি করে জনপ্রিয় চ্যানেলও দেখা যাবে।

ভ্যালিড ইনভাইট লিংক থাকলেই কেবল ব্যবহারকারী কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবেন। প্রাইভেসি বা ব্যক্তির গোপনীয়তা রক্ষার্থে কারোরই ফোন নম্বর প্রকাশ করবে না হোয়াটসঅ্যাপ। চ্যানেলে কতজন বা কারা যুক্ত আছেন, তা অন্য সদস্যরা দেখতে পারবেন না।

হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেসেজ ৩০ দিন পর্যন্ত থাকবে। শুধু মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে, সরাসরি মেসেজ দেওয়া যাবে না। চ্যানেলের মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে না। এছাড়া ডাইরেক্ট মেসেজ, গ্রুপ চ্যাট, কল, স্ট্যাটাস মেসেজ ও অ্যাটাচমেন্টসহ সব হোয়াটসঅ্যাপভিত্তিক যোগাযোগ আগের মতোই সুরক্ষিত থাকবে।

হোয়াটসঅ্যাপের অফিসিয়াল চ্যানেলে যুক্ত হয়ে এ ফিচার নিয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। ইনস্টাগ্রামে এ ধরনের ফিচার আছে। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম টেলিগ্রামেও একমুখী ব্রডকাস্ট চ্যানেলে যুক্ত হওয়ার সুবিধা আছে।

Facebook Comments Box

Posted ১২:৪০ পিএম | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।