ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বদলে গেল টুইটারের লগো, নীল পাখির বদলে বসলো ডগ মিম

  |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   133 বার পঠিত

বদলে গেল টুইটারের লগো, নীল পাখির বদলে বসলো ডগ মিম

টুইটারের নীল পাখি হয়ে গেল মিমের কুকুর! ‘ডগ’ মিমের ছবিতে বদলে গেল টুইটারের লোগো। আর এই আপডেটের বিষয়ে জানালেন টুইটারের প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক নিজেই।

টুইটারের লগোতে নীল পাখির বদলে এখন একটি কুকুরের ছবি। সোশ্যাল মিডিয়ায় এই কুকুরটির ছবি মিমের জন্য বেশ জনপ্রিয়। তার ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে থাকার এই পোজ বেশ পছন্দ নেটিজেনদের।

এই একই ছবি ডগকয়েন ক্রিপ্টোকারেন্সির লোগোও বটে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ডগ লোগোটি শুধু টুইটারের ওয়েব সংস্করণেই দৃশ্যমান। টুইটার অ্যাপে লোগোতে কোনো পরিবর্তন হয়নি।

ইলন মাস্ক তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ব্লু বার্ড থেকে ডগ-তে এই পরিবর্তনের বিষয়টি নিজেই জানিয়েছেন। টুইটারের সিইও নিজেই একটি মিম পোস্ট করেন। তাতে প্রথমে একজন পুলিশ অফিসার একটি নথি পরীক্ষা করছেন। সেখানে টুইটারের পুরনো ছবি দেখে কুকুরটি বলছে, এটি তার বহু পুরনো ছবি।

ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের আগে একজন টুইটার ব্যবহারকারীর সাথে তার কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী’। সেই চ্যাটে দেখা যাচ্ছে, ইলন মাস্ক প্রশ্ন করছেন যে নতুন প্ল্যাটফর্মের প্রয়োজন আছে কিনা। সেখানে ব্যবহারকারী পরামর্শ দেন, ইলন মাস্কের টুইটার কেনা উচিত এবং নীল পাখির লোগোর বদলে ডগের ছবিটি ব্যবহার করা উচিৎ।

সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, টুইটার তার হোম পেজের লোগো ডগ মিমে পরিবর্তন করার পরপরই ডগকয়েনের মূল্য প্রায় ৩০ শতাংশ বেড়ে গেছে।

ইলন মাস্ক গত অক্টোবরে সংস্থার দায়িত্ব নেয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া জায়ান্টে বেশ কিছু পরিবর্তন এনেছেন। সম্প্রতি টুইটারও ঘোষণা করে যে ১ এপ্রিল থেকে সংস্থা তার আগের ভেরিফায়েড প্রোফাইলগুলো থেকে নীল টিক সরিয়ে দেবে। ব্লু টিকসহ ভেরিফায়েড প্রোফাইল পেতে হলে মাসে ৮ ডলারের সাবস্ক্রিপশন নিতে হবে।

নতুন নিয়মের পর বিশ্বের অন্যতম বড় সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের টুইটার পেজ থেকেও ব্লু টিক ভেরিফিকেশন সরিয়ে দিয়েছে টুইটার। নিউইয়র্ক টাইমস কর্তৃপক্ষ ভেরিফিকেশনের জন্য টাকা দিতে অস্বীকার করার পরেই এই নিয়ম প্রয়োগ করা হয়। ইলন মাস্ক যদিও এসব নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি বলেন, ‘আমি যেটা চাইছিলাম, ওরা সেটাই নিজে থেকে করল।’

Facebook Comments Box

Posted ২:১১ এএম | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।