ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা ও শান্তি প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া নাভানেথেম ‘নাভি’ পিল্লে। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে তাঁর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

৮৫ বছর বয়সী নাভি পিল্লে জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান এবং আন্তর্জাতিক বিচার আদালতের সাবেক বিচারক। নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেস বলেন, শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক আইন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদানের জন্য পিল্লেকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল। মনোনীতদের মধ্যে এক-চতুর্থাংশের কিছু বেশি ছিল বিভিন্ন প্রতিষ্ঠান। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক ভ্রাতৃত্বের প্রসার এবং এসব লক্ষ্য অর্জনে সহায়ক প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক অবদান নোবেল কমিটির বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গত বছর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গণতান্ত্রিক উত্তরণ প্রতিষ্ঠার সংগ্রামে অবদানের স্বীকৃতি হিসেবে দেশটির বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পান।

এদিকে, চলতি সপ্তাহের শুরুতে চিকিৎসা, পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার পান কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন। ধ্রুপদি ও আধুনিক সাহিত্যের মেলবন্ধন এবং কবিতা ও গদ্যের প্রচলিত সীমানা ভেঙে দেওয়া তাঁর সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আনুমানিক ১৪ কোটি ৭৫ লাখ থেকে ১৪ কোটি ৮০ লাখ টাকা। একক ব্যক্তি, একাধিক ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান—সব ক্ষেত্রেই পুরস্কারের অর্থমূল্য একই।

২০২৬ সালে নোবেল শান্তি পুরস্কারের ১২৫ বছর পূর্তি হচ্ছে। ১৯০১ সালে এ পুরস্কার চালুর পর থেকে এখন পর্যন্ত ১১২ জন ব্যক্তি ও ২৮টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়েছে। রেডক্রস তিনবার এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা দুবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে।

সূত্র: ফ্রান্স ২৪ ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

Facebook Comments Box

Posted ১১:৫৬ এএম | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।