ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নতুন ফিচার আসছে থ্রেডসে, চলবে না রাজনীতি বা সংবাদ

  |   সোমবার, ১০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   140 বার পঠিত

নতুন ফিচার আসছে থ্রেডসে, চলবে না রাজনীতি বা সংবাদ

বেশকিছু বিতর্কিত উদ্যোগের কারণে উল্লেখযোগ্য হারে কমেছে টুইটার ব্যবহারকারী। ফলে প্রতিযোগী মেটা বিকল্প প্ল্যাটফরম তৈরিতে এগোতে পেরেছে। এর অংশ হিসাবে সম্প্রতি থ্রেডস নামের প্ল্যাটফরম এনেছে ইনস্টাগ্রাম। শিগগির এ প্ল্যাটফরমে সার্চ, হ্যাশট্যাগ, ফলোয়িং ফিডসহ বিভিন্ন ফিচার চালু করা হবে।

ভবিষ্যতে টুইটারের বিকল্প এ প্ল্যাটফরমে ফিচারগুলো যুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা। থ্রেডসের আগে ট্রুথ সোশ্যাল ও কু বিকল্প প্ল্যাটফরম হিসাবে কার্যক্রম পরিচালনা করতে চেয়েছিল। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, থ্রেডস প্ল্যাটফরম তৈরিতে যুক্ত দলটি শিগগির প্ল্যাটফরমে আরও সাধারণ কিছু ফিচার যুক্ত করবে। এগুলোর মধ্যে সার্চ, হ্যাশট্যাগ, ফলোয়িং ফিড, গ্রাফ সিঙ্কিং ও ডাইভার্স সাপোর্ট রয়েছে।

মোসেরি আরও জানান, প্ল্যাটফরমে শিগগির মেসেজিং সুবিধাও চালু করা হবে। তবে তিনি কোনো তারিখ উল্লেখ করেননি। টুইটারের বিকল্প হিসাবে এলেও বিভিন্ন ফিচার না থাকায় প্রথম থেকেই এটিকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছে।

 

এদিকে সম্প্রতি মেটাও রাজনীতি বা সংবাদসংশ্লিষ্ট আধেয় থেকে দূরত্ব তৈরি করেছে। ফেসবুকে রাজনীতিসংশ্লিষ্ট আধেয় প্রদর্শন কমানো হয়েছে। এমনকি গত বছর ফেসবুক ফিড থেকে ‘নিউজ’ বিভাগ তুলে নেওয়া হয়। এ ছাড়া সম্প্রতি কানাডায় নতুন আইনের ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ লিঙ্ক প্রদর্শন সীমিত করেছে মেটা।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:১৫ পিএম | সোমবার, ১০ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।