বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 188 বার পঠিত

নতুন প্রজন্ম জেন জি সবকিছুতেই অগ্রগামী। শুধু তাই নয়, হ্যাং আউট প্লেস থেকে সাশ্রয়ী দামে বৈচিত্র্যপূর্ণ খাবারের খোঁজ– সবটাই এই প্রজন্ম খোঁজ করছে সোশ্যাল সাইটে।
এ ক্ষেত্রে গুগলকে প্রতিযোগিতায় ফেলেছে ইনস্টাগ্রাম। পিছিয়ে নেই টিকটক।
গবেষণা বলছে, গুগল ছেড়ে যে কোনো সার্চের প্রয়োজনে এখন ৪৫ শতাংশ জেন জি টিকটক ও ইনস্টাগ্রাম সার্চে আগ্রহী। সুনির্দিষ্ট দূরত্বে হোটেল বা রেস্তোরাঁর খোঁজে গুগল করছেন না। তৈরি হচ্ছে অন্য সার্চের চাহিদা। সারাবিশ্বে তথ্য-উপাত্তের খোঁজে গুগল নয়, সার্চের প্রয়োজনে সোশ্যাল মিডিয়ার ওপরই অনেকের ভরসা বেড়েছে।
২০১৬ সালে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জেন জির সংখ্যা ছিল ৪০ শতাংশ। বর্তমানে এই সংখ্যা ৫০ শতাংশ ছাড়িয়েছে। সুযোগটা পূর্ণমাত্রায় কাজে লাগিয়েছে অন্যসব প্ল্যাটফর্ম। অনেক প্ল্যাটফর্ম হাজার কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সার্চ সুবিধা ডেভেলপে কাজ করছে। জেন জি পছন্দ করে এমন ধরনের পণ্যসেবা নিজস্ব সাইটে প্রমোশনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সবকটি প্ল্যাটফর্ম। অনেক সমীক্ষা বলছে, শুধু জেন জি নয়, নবীন ও প্রবীণরা গুগলের বদলে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সার্চের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।
কেন এমন প্রবণতা
ডিজিটাল ট্রেন্ড বিশ্লেষকরা বলছেন, সবার ধারণায় (কনসেপ্ট) গুগল নাম যেমনটা আস্থার জায়গা তৈরি করেছিল, তা এখন অনেকটা দখলে নিয়েছে সোশ্যাল মিডিয়া। পরিবর্তনটা ঘটেছে প্রত্যাশার চেয়ে দ্রুত। অনেকে বলছেন, গুগলে সার্চ করলে যে ফল দৃশ্যমান হয়, সোশ্যাল মিডিয়ায় তার থেকে ভালো ফল পাওয়া যায়। কারণ টিকটক বা ইনস্টাগ্রামে যেহেতু গ্রাহক নিয়মিত পোস্ট করেন, তাই সেই তথ্যের বিশ্বাসযোগ্যতা অনেকাংশে গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক। অন্তত চলমান জেন জি ট্রেন্ড এমন ধারণার কথাই বলছে। চলতি (জেন জি) প্রবণতা বিবেচনা করে কিছুটা পেছনে সরে গেলেও সহজে হাল ছাড়বে না গুগল। সময়ের প্রয়োজনে বেশ কিছু নতুন ফিচার ডেভেলপ করে চমক নিয়ে সামনে আসছে গুগল।
Posted ১০:৪৪ এএম | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।