নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 267 বার পঠিত
গুগল ড্রাইভ ব্যবহারকারীদের ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয়, যা বেশ সুবিধাজনক। তবে স্টোরেজ পূর্ণ হলে কিছু সহজ উপায় অনুসরণ করে জায়গা খালি করা সম্ভব। বড় ফাইল সরানো বড় ফাইল, ছবি বা ভিডিও মুছে ফেলে স্টোরেজ খালি করতে পারেন।
গুগল ড্রাইভের স্টোরেজ মেনু থেকে ফাইল আকার অনুযায়ী সাজানো তালিকা পাওয়া যায়। অপ্রয়োজনীয় বড় ফাইল নির্বাচন করে ‘মুভ টু বিন’ অপশনে ক্লিক করে মুছে ফেলুন। পরে বিন থেকেও তা ডিলিট করতে হবে। ই-মেইল অ্যাটাচমেন্ট ডিলিট জিমেইলে বড় আকারের অ্যাটাচমেন্ট থাকা ই-মেইল মুছে ফেলুন। সার্চ বারে has:attachment larger: 10M লিখে 10 এমবির বেশি আকারের মেইলগুলো দেখুন। প্রয়োজন নেই এমন মেইল ডিলিট করুন। হোয়াটসঅ্যাপ ব্যাকআপ থেকে ভিডিও সরানো হোয়াটসঅ্যাপ মিডিয়া ফাইল গুগল ড্রাইভ স্টোরেজে জমা হয়।
ভিডিও ব্যাকআপ বন্ধ করতে অ্যাপে গিয়ে সেটিংস> চ্যাটস> চ্যাট ব্যাকআপ> ইনক্লুড ভিডিওজ অপশন বন্ধ করুন। অতিরিক্ত স্টোরেজ ব্যবহারের ক্ষেত্রে গুগল ড্রাইভের ‘ক্লিনআপ স্পেস’ অপশনের সাহায্যে স্প্যাম ই-মেইল, বিনে থাকা ফাইল এবং পুরোনো ব্যাকআপ সরিয়ে ফেলার পরামর্শ নিন। এতে স্টোরেজ খালি থাকবে এবং প্রযুক্তি ব্যবহারে শৃঙ্খলা আসবে।
Posted ৭:২৬ এএম | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।