ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গাজীপুরে দা ধরে প্রবাসীর স্ত্রী-সন্তানকে জিম্মি, ৬ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

গাজীপুরে দা ধরে প্রবাসীর স্ত্রী-সন্তানকে জিম্মি, ৬ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে কুয়েতপ্রবাসী আমিনুল ইসলামের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারের নারী সদস্য ও শিশুর গলায় দা ধরে হত্যার হুমকি দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, শাড়ি-কাপড়সহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের ফকিরপাড়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন আমিনুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম ওই গ্রামের সানাউল্লাহ মীরধার ছেলে। তিনি আট বছরের বেশি সময় ধরে কুয়েতে প্রবাসী। বাড়িতে তার স্ত্রী ফাতেমা আক্তার, চার বছরের মেয়ে মারিয়া আক্তার ও শাশুড়ি পারভীন আক্তার থাকেন।

পারভীন আক্তার জানান, রাত ৩টার দিকে ৭-৮ জনের একটি দল বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে পাঁচজন বারান্দার গ্রিলের তালা ভেঙে ডাইনিং রুম হয়ে শোবার ঘরে ঢোকে। শব্দে ঘুম ভেঙে গেলে মুখোশ পরা ওই পাঁচজন তার ও তার নাতনির গলায় দা ধরে জিম্মি করে।

পারভীন বলেন, ডাকাতেরা তার মেয়েকে ওয়ারড্রোব ও কেবিনেটের চাবি দিতে বলে। ভয়ে ফাতেমা তাকে জড়িয়ে ধরে কান্না করলে ডাকাতেরা শিশুটিকে জবাই করার হুমকি দেয়। একপর্যায়ে দা দিয়ে আঘাত করলে তার ডান পায়ের আঙুল ও হাতের বাহুতে জখম হয়।

পরে চাবি দেওয়ার পর ডাকাতেরা ঘর থেকে নগদ ৪২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, ফাতেমার বিয়ের শাড়ি ও জামাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান পারভীন। প্রায় এক ঘণ্টা ঘরে অবস্থান করে হত্যার হুমকি দিয়ে তারা পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘরের দরজা ও কেচিগেট খোলা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ডাকাতি কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:১১ এএম | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।