ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গাজায় ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

গাজায় ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত

উত্তর গাজা উপত্যকার একটি সামরিক ঘাঁটির ভেতরে ড্রোন বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ঘটনায় দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

নিহত দুই সেনা হলেন—হার হালুজের বাসিন্দা ২৪ বছর বয়সী নাদাভ কালি এবং জেরুজালেমের বাসিন্দা ২৩ বছর বয়সী ওফেক মোয়ালেম। তাঁরা দুজনই ইসরায়েলি সেনাবাহিনীর ১৬তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন।

৯৯তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এলাদ জুরি জানান, দুই সেনা ড্রোনটির প্রথম অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলেন। পরে দ্বিতীয় অভিযানের সময় ড্রোনটি সামরিক ঘাঁটির ভেতরে বিধ্বস্ত হয়।

জুরি বলেন, বিধ্বস্ত ড্রোনটির কাছে গিয়ে এর কারণ খতিয়ে দেখার সময় সেটিতে বিস্ফোরণ ঘটে। এতে দুই সেনা গুরুতর আহত হন। পরে তাঁদের আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনায় অন্য কোনো সেনা আহত হননি।

ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোনটি ছিল বিস্ফোরকবাহী সামরিক ড্রোন। ঘটনার প্রাথমিক পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী ড্রোন পরিচালনা কার্যক্রম স্থগিত রেখেছে।

জুরি জানান, ১৬তম ব্রিগেড গত ১০ সেপ্টেম্বর থেকে উত্তর গাজা এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। নিহত দুই রিজার্ভ সেনার একজন সার্জেন্ট এবং অন্যজন স্কোয়াড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৫২ এএম | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।