| বুধবার, ১২ জুলাই ২০২৩ | প্রিন্ট | 140 বার পঠিত

ভারতের ওড়িশাভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ওড়িশা টিভি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) লিসাকে সংবাদ পাঠের দায়িত্ব দিয়েছে এবং সফলতার সঙ্গেই লিসা সেই দায়িত্ব পালন করেছে। দেখতে একেবারে বোঝারই উপায় নেই যে লিসা কোনো রক্তমাংসের মানুষ নন।
ওড়িশা টিভিতে সংবাদ পাঠের ভূমিকায় থাকাবস্থায় লিসাকে দেখানো হয়েছে তাঁতের শাড়িতে এক ভারতীয় নারীর রূপে। ওটিভি নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ইংরেজি ও ওড়িশা ভাষায় সংবাদ পাঠ করবে লিসা। যদিও তার অন্যান্য ভাষাতেও দক্ষতা রয়েছে।
এ ছাড়া ওটিভি নেটওয়ার্ক আরও জানিয়েছে, আগামীর জন্য লিসাকে ওড়িশায় আরও দক্ষ করে তোলার প্রচেষ্টা চলছে। মিডিয়া কোম্পানিটির ডিজিটাল বিজনেস হেড লিতিশা মাঙ্গত বলেছেন, লিসাকে এমন স্তরের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে সংবাদ উপস্থাপনার পাশাপাশি সহজেই সে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে লিসাকে অনুসরণ করা যাবে।
ভারতের ইতিহাসে প্রথম কোনো চ্যানেল হিসেবে ওটিভি কৃত্রিম বুদ্ধিমত্তা সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা ব্যবহার শুরু করল। এর আগে চীনেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে সংবাদ উপস্থাপনার কাজে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া গত এপ্রিলে কুয়েতের একটি মিডিয়া আউটলেট কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সংবাদ উপস্থাপিকা ‘ফেদা’কে সামনে নিয়ে আসে।
Posted ১:৫৮ পিএম | বুধবার, ১২ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।