ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কোটি টাকা অনুদান পাওয়ার আবেদনের সময়সীমা বাড়ল

  |   বুধবার, ২৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   137 বার পঠিত

কোটি টাকা অনুদান পাওয়ার আবেদনের সময়সীমা বাড়ল
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এর আবেদনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে।
আবেদনকারীদের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন বিবেচনায় এই সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে দেশের মেধাবী উদ্ভাবক, স্টার্টআপ এবং উদ্যোক্তাদের কাছ থেকে আরও আবেদন পাওয়ার সুযোগ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দেশের মেধাবী উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের উদ্যোগকে বিকশিত করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে তাদের সহায়তা করা এই আয়োজনের মূল লক্ষ্য। এই প্রতিযোগিতা বাংলাদেশীদের অংশগ্রহণের জন্য উন্মুক্ত। যাদের তথ্য-প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী আইডিয়া ও সমাধান রয়েছে এবং যা দেশের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, এমন উদ্ভাবকদের জন্য একটি অন্যতম প্ল্যাটফর্ম।
বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এর আবেদনের সময়সীমা বৃদ্ধির এই সুযোগ গ্রহণের মাধ্যমে আগ্রহী স্টার্টআপদের আগামী ৩০ এপ্রিল ২০২৩ এর মধ্যে অনলাইনে (www.big.gov.bd) আবেদন করার অনুরোধ জানিয়েছেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আলতাফ হোসেন।
আবেদনের সময়সীমা শেষ হওয়ার পরপরই শুরু হবে প্রাথমিক বাছাই পর্ব। যার পরের ধাপ হল স্টার্টআপদের নিয়ে বুট ক্যাম্প আয়োজন। পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে অভিজ্ঞ বিচারকদের বিবেচনায় সেরা একটি স্টার্টআপকে দেয়া হবে ১ কোটি টাকা অনুদান। বাকি ৫০টি স্টার্টআপের প্রত্যেকটিকে দেয়া হবে ১০ লক্ষ টাকা করে অনুদান। এছাড়াও স্টার্টআপদের জন্যে বিনিয়োগ, বিশেষ সম্মাননা সনদ, মেন্টরিং-সহ নানা প্রকার সুযোগ থাকছে বিগ ২০২৩ এর আয়োজনে।
Facebook Comments Box

Posted ১:৫৩ এএম | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।