| রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 156 বার পঠিত

এআই কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে একে একে নাম লিখিয়েছে মাইক্রোসফট-গুগলের মতো টেক জায়ান্ট কোম্পানিগুলো। এবার সেই তালিকায় নিজেদের কিছুটা ভিন্নভাবেই যুক্ত করলো আরেক টেক জায়ান্ট মেটা। অনেক জল্পনা-কল্পনা ও আগ্রহের পর অবশেষে মেটা তাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তা উন্মুক্ত করে দিয়েছে। ওপেন সোর্স টিয়ারের এই কৃত্রিম বুদ্ধিমত্তাটি টেক্সট জেনারেট করবে, অনুবাদ করবে ও অডিও তৈরি করতে সক্ষম।
এললামা মেশিন লার্নিং সিস্টেম যা কোডকে স্বাভাবিক ভাষাতে রূপান্তর করতে পারে। বিশেষত ইংরেজি ভাষায় এই রূপান্তর ভালোভাবে করতে পারে। স্টারকোডার, স্ট্যাবলকোডার, পলিকোডারের মতো এললামা ওপেন সোর্স সিস্টেম।
মেটা তাদের চমক হিসেবে বিশেষ সুবিধা সম্বলিত ফিচার যুক্ত করেছে এললামায়। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পক্ষাঘাতগ্রস্তরা কথা বলতে পারবেন বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে মেটা জানিয়েছে, ‘মেটা বিশ্বাস করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের সবচেয়ে ভালো পদ্ধতি। সেজন্যই আমরা এটিকে ওপেন সোর্স রেখেছি। কোড লামার মতো ওপেন সোর্স কোডের সমস্যা ব্যবহারকারীরাই শনাক্ত করে সমাধান করতে পারবে।’
Posted ২:৩৪ পিএম | রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।