বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 194 বার পঠিত

স্থানীয় আইসিটি খাতের মানোন্নয়নে নবগঠিত ফোরাম আত্মপ্রকাশ করেছে। দেশের আইসিটি খাতের উন্নয়ন ও সরকারের সঙ্গে কাজ করতেই এ ফোরাম গঠিত হয়েছে বলে জানানো হয়। জাতীয়তাবাদী চিন্তা- চেতনায় বিশ্বাসী দেশের টেলিযোগাযোগ ও তথ্য- যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তা ও পেশাজীবীর সমন্বয়ে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কয়েকটি প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত ও পাঁচ সদস্যের সুপারিশ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটি কী করবেনতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করে ফোরামকে স্থায়ী সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
দায়িত্বে কারাকমিটির প্রধান উপদেষ্টা হিসেবে এ কে এম ওয়াহিদুজ্জামান ছাড়াও দায়িত্ব পালন করবেন কয়েকজন উপদেষ্টা। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাফেল কবির।
সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন রওশন কামাল জেমস।
প্রধান উপদেষ্টা এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, দেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে জাতীয়তাবাদী পেশাজীবীর সমন্বয়ে থিঙ্কট্যাঙ্ক ও নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এ ফোরাম
প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা নীতি-সহায়তা, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর জাতীয় অগ্রযাত্রায় সক্রিয় হতে কাজ করব।
সভাপতি প্রকৌশলী রাফেল কবির বলেন, আমরা আইসিটি খাতে সুদক্ষ মানবসম্পদ উন্নয়ন, নীতিনির্ধারণে গঠনমূলক প্রস্তাব ও তারুণ্যের সম্পৃক্ততার মাধ্যমে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে চাই। আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন
ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ আমাদের প্রথম
ও প্রধান অগ্রাধিকার।
সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস জানালেন, জাতীয় উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে আইসিটি খাতের ভূমিকা জোরালো করতে এই ফোরাম কাজ করবে। সারাদেশে আইসিটি উদ্যোক্তা, পেশাজীবী ও তরুণদের একত্র করে কার্যকর নেটওয়ার্ক
তৈরি করা হবে।
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের মাধ্যমে দল থেকে সরকারের সঙ্গে আইসিটি খাতের পলিসি প্রণয়নে সুসংগঠিত ও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করাই প্রধান লক্ষ্য।
Posted ১:২৭ পিএম | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।