ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অ্যাপ থেকে সাবধান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   269 বার পঠিত

অ্যাপ থেকে সাবধান

যথাযথ সোর্স যাচাই না করেই ফোনে হুটহাট অ্যাপ ডাউনলোড করে ফেলেন অনেকে। ফলে ভাইরাস ছড়িয়ে পড়ে পুরো স্মার্টফোনে। বিপদও ঘটে।

নিরাপত্তা সূত্র বলছে, গুগলে ম্যালওয়্যার ভাইরাসের আক্রমণ মাঝেমধ্যেই তীব্র হয়। ইন্টারনেটে এখন নাটকীয় সব ফাঁদ তৈরি করছে সাইবার অপরাধীরা। শনাক্ত বেশ কয়েকটি অ্যাপ ফোন থেকে মুছে ফেলার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। চিহ্নিত সব অ্যাপ নিজের ফোনে আছে কিনা যাচাই করে নিন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন গ্রাহককে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, চিহ্নিত সব অ্যাপে যুক্ত আছে ম্যালওয়্যার ভাইরাস, যা স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রোগ্রাম বা ফোনে গুপ্তচরবৃত্তিতে সক্রিয় সঞ্চালক।

কিছু অ্যাপ গুগল প্লে স্টোরেও দৃশ্যমান, যা গ্রাহকের ব্যক্তিগত ও ফোনকলের তথ্য চুরি করতে সক্ষম। উল্লিখিত ম্যালিশিয়াস অ্যাপ ঝুঁকিপূর্ণ। অন্যদিকে গুগল সূত্রে জানা গেছে, চিহ্নিত অ্যাপ দুই বছর ধরে প্লে-স্টোরে রয়েছে। ফলে লাখো গ্রাহক অ্যাপগুলো ইনস্টল করেছে, তা নিশ্চিত করেই বলা যায়। শনাক্ত অ্যাপের মধ্যে প্রাইভি টক, লেটস চ্যাট, কুইক চ্যাট, রাফাকাত ও মিট মি অন্যতম।

অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ‘প্লে-প্রটেক্ট’ অপশন নিয়মিত ব্যবহার করে ক্ষতিকর অ্যাপ সহজেই স্ক্যান করা যায়। চর্চাটি বড় ধরনের ঝুঁকি থেকে গ্রাহককে নিরাপদ রাখার সামর্থ্য রাখে। গবেষকরা বলেন, হাজারো অ্যাপ গ্রাহককে বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত করার জন্য সক্রিয় থাকে সব সময়।

Facebook Comments Box

Posted ৫:০২ পিএম | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।