| বুধবার, ২৬ জুলাই ২০২৩ | প্রিন্ট | 145 বার পঠিত

কার্টুনের আদলে অ্যানিমেশন তৈরি করতে ‘অ্যানিমি’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) লেন্স চালু করেছে স্ন্যাপচ্যাট। লেন্সটির মাধ্যমে সেলফি ছবিকে অ্যানিমেশন ছবিতে রূপান্তর করা যাবে। ফলে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের অ্যানিমেশন ছবি তৈরি করে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে পোস্ট করতে পারবেন।
অ্যানিমেশন ছবি তৈরির জন্য প্রথমে স্ন্যাপচ্যাটের ‘ট্যাপ দ্য স্ক্রিন’ বাটনে ক্লিক করে সেলফি তুলতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেই অ্যানিমেশন ছবি তৈরি হয়ে যাবে। খবর গ্যাজেটস নাউয়ের ।
গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘মাই এআই’ টুল চালু করে স্ন্যাপচ্যাট। মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চ্যাটবটের প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি টুলটি ভার্চ্যুয়াল সহকারী হিসেবে কাজ করে।
Posted ৩:০৮ এএম | বুধবার, ২৬ জুলাই ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।