মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান

  |   সোমবার, ১০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   99 বার পঠিত

নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান

প্রায়ই খুনের হুমকির সম্মুখীন হচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। ফলে সবসময়ই নিরাপত্তার চাদরে থাকছেন তিনি। নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো করতে এবার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন অভিনেতা।

সম্প্রতি নিশান পেট্রোল এসইউভি নামের মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ ওই গাড়িতে অভিনেতাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ব্যয়বহুল এই গাড়ি ভারতের বাজারে এখনও আসেনি। তাই বিদেশ থেকে আমদানি করেছেন সালমান। ভারতীয় মুদ্রায় গাড়িটির মূল্য প্রায় ৪৫.৮৯ লাখ টাকা!

জানা গেছে, বি৬ অথবা বি৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বি৬ স্তরের নিরাপত্তার ক্ষেত্রে ৪১ এমএম পুরু কাচ ব্যবহার করা হয়ে থাকে, যা উচ্চ শক্তিসম্পন্ন রাইফেলকে প্রতিহত করবে। আর বি৭ স্তরের নিরাপত্তার ক্ষেত্রে ৭৮ এমএম পুরু গ্লাস ব্যবহৃত হয়ে থাকে।

ক্রমাগত হত্যার হুমকি পাওয়ার কারণে বর্তমানে সরকারের দেওয়া ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন সালমান। চারজন সশস্ত্র নিরাপত্তাকর্মী বা কমান্ডো সবসময়ই তার পাশে থাকছে।

সালমান তার টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি ২০০ মডেলের গাড়িটিতে বুলেটপ্রুফ গ্লাস লাগিয়ে এতদিন ব্যবহার করেছেন। বর্তমানে সেই গাড়ির পরিবর্তে নতুন বুলেটপ্রুফ গাড়িটি ব্যবহার করছেন তিনি।

সম্প্রতি কয়েকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ঞোই। সর্বশেষ ১৯ মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ই-মেইলে পাঠানো বার্তায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এই হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার পরিবার। এজন্য এই অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২০ এএম | সোমবার, ১০ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।