নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 134 বার পঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোর ৪টা ২৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মালবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী আহত হন।
পরে উদ্ধারকারী দলের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনা এড়াতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন অনুসরণ এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। মহাসড়কে যাত্রী ও চালকদেরও সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Posted ৭:৫০ এএম | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।