মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আবার ইউটিউব পরিষেবা ব্যাহত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   59 বার পঠিত

আবার ইউটিউব পরিষেবা ব্যাহত

ভিডিও চলতে চলতে থেমে গেল। হুট করে স্ক্রিনে দৃশ্যমান হলো সামথিং ওয়েন্ট রং। কয়েক ঘণ্টার জন্য এমন সমস্যার সম্মুখীন হয়েছেন বিশ্বের কয়েক লাখ ইউটিউব গ্রাহক। কনটেন্ট ও সাইট গবেষণা সংস্থা ডাউনডিটেক্টর সূত্রে জানা গেছে, সারাবিশ্বের অন্তত তিন লাখ গ্রাহক এ সমস্যায় অভিযোগ করেছেন।

কেন এমন বিভ্রাট
ঠিক কী কারণে পরিষেবায় বিঘ্ন ঘটল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পরিষেবা এখন স্বাভাবিক হয়েছে। ইউটিউব নিজস্ব এক্স বিবৃতিতে জানিয়েছে, হোমপেজ ও লগইন ত্রুটি ছিল প্রধান সমস্যা। ইতোমধ্যে এই ত্রুটির সমাধান করা
হয়েছে। যারা ইউটিউবের মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তারাও এ সমস্যার সম্মুখীন হয়েছেন। ডাউনডিটেক্টর বলছে, ইউটিউবের ওয়েবসাইট ও ইউটিউব টিভিতে সমস্যা হয়েছে। ইউটিউব টিভিতে সমস্যা পেয়েছেন সাত হাজারের বেশি গ্রাহক।

সমস্যার কেন্দ্রস্থল

শনাক্ত হওয়া সমস্যার প্রধান কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইংল্যান্ড ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের গ্রাহক এ সমস্যায় পড়েছেন। ডাউনডিটেক্টর বলছে, এই প্ল্যাটফর্মের ১৬ শতাংশ গ্রাহক দেড় ঘণ্টার বেশি সময় ভিডিও দেখতে পারেননি; অ্যাপে লগইন করতে ব্যর্থ হয়েছেন ৭৪ শতাংশ গ্রাহক।
কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, বৈশ্বিক এমন বিভ্রাটের বিষয়ে তারা অবগত। কারণ, এ সমস্যা শনাক্ত করা হয়েছে। অনেকেই লগইন করতে বারবার ব্যর্থ হয়েছেন। সামাজিক মাধ্যমে অনেকেই এই
সমস্যার কথা উল্লেখ করেছেন।

ডিভাইসে ইন্টারনেট সংযোগ বন্ধ করে আবার চালু করে বা ফোন রিস্টার্ট করে প্রাথমিকভাবে সমস্যার সমাধান পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ইউটিউব টিভির অ্যাপে লগইন করতে সমস্যা হয়েছে। আবার
অনেক ক্ষেত্রে লগইন করা গেলেও ওই সময়ে কোনো ভিডিও প্লে করা যায়নি।
ডিজিটাল বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গুগলের কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কে (সিডিএন) সমস্যার কারণে ভিডিও সম্প্রচার ব্যাহত হয়েছে।
ইউটিউব কর্তৃপক্ষ বলেছে, ত্রুটি শনাক্ত করা হয়েছে আর পরিষেবা স্বাভাবিক করতে কারিগরি বিভাগ কাজ করছে। এমন সমস্যা কেন তৈরি হয়েছে– এ বিষয়ে দাপ্তরিকভাবে কিছু জানানো হয়নি।

Facebook Comments Box

Posted ৩:২০ পিএম | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।