ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে লন্ডনে বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে লন্ডনে বিশেষ আয়োজন

আনন্দধারা আর্টসের আয়োজনে লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব মিউজিকে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হলো কিংবদন্তি সুরস্রষ্টা সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন। দিবসটি উপলক্ষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে গান, আবৃত্তি, নৃত্য ও কথামালার সমন্বয়ে সলিল চৌধুরীর ভাবনা, দর্শন-সৃজনযাত্রা নতুন রূপে উঠে আসে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের সামনে।

সেন্ট্রাল লন্ডনের মেরিলিবোনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহাদুজ জামান। স্বাগত বক্তব্য দেন আনন্দধারা আর্টসের পরিচালক ডা. ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, ‘শিল্পীর মূল কাজ মানুষের সঙ্গে সুন্দরের, জীবনের নিগূঢ় অর্থের সংযোগ সৃষ্টি। সলিল চৌধুরী সেই সংযোগের সেতু। তিনি আমাদের সুরে–বাণীতে ধারণ করেছেন, আগামীর পথও নির্দেশ করে গেছেন।’

এরপর সমবেত কণ্ঠে নৃত্যের সঙ্গে পরিবেশিত হয় কালজয়ী গান ‘ও আলোর পথযাত্রী’। পরে সলিল চৌধুরীর উল্লেখযোগ্য গণসংগীত— ‘আমার প্রতিবাদের ভাষা’, ‘মানবো না এই বন্ধনে’, ‘ঢেউ উঠছে কারা টুটছে’, ‘হেই সামালো ধান হো কাস্তেটা তা শান হো’, ‘পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা’, ‘আর দূর নেই’, ‘বিচারপতি তোমার বিচার করবে যারা’ পরিবেশন করেন আনন্দধারা আর্টসের শিল্পীরা।

এছাড়া সঙ্গীতশিল্পী অবন্তী সিঁথি, অমিত দে, উর্বী মধুরা ও পূর্বা অধরা, ইমতিয়াজ আহমেদ গান-আবৃত পরিবেশন করেন।

আয়োজনে ছিল শিশু শিল্পীদের পরিবেশনা। সলিলের কন্যা অন্তরা চৌধুরীর জনপ্রিয় শিশুতোষ গান— ‘তেলের শিশি ভাঙলো বলে’, ‘ও মাগো মা অন্য কোনো গল্প বলো’, ‘সাত ভাই চম্পা’, ‘না দির তা তুম না তুম’, ‘বুলবুল পাখি ময়না টিয়ে’, ‘এক যে ছিল দুষ্ট ছেলে’, ‘প্রজাপতি প্রজাপতি’ পরিবেশন করেন ক্ষুদে শিল্পীরা। তানিশা চৌধুরী ও বিদিশা শ্রেয়া এককভাবে দুটি গান পরিবেশন করে। পুরো অনুষ্ঠানে নৃত্যশিল্পী অদিতি রায় ও মনিরুল ইসলাম মুকুল–এর নৃত্যাভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box

Posted ১:৫০ পিএম | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।