ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দিন দিন দানবে পরিণত হচ্ছ কেন, কাকে বললেন সাফা কবির

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   259 বার পঠিত

দিন দিন দানবে পরিণত হচ্ছ কেন, কাকে বললেন সাফা কবির

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে ওটিটি, টিভি ও ইউটিউব চ্যানেলে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে নিয়মিত সরব থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায়, সেই প্ল্যাটফর্মই হয়ে দাঁড়ায় হেনস্তা ও কটূক্তির মঞ্চ। সম্প্রতি ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহানের একটি পোস্ট কেন্দ্র করে সাইবার বুলিং শুরু হলে একে একে প্রতিক্রিয়া জানাতে থাকেন শোবিজ তারকারা। সেই ইস্যুতে এবার খোলামেলা বক্তব্য দিলেন সাফা কবির।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে সাফা কবির লিখেছেন— তুমি এত আক্রমণাত্মক কেন হচ্ছ? কেন তুমি দিন দিন আরও বড় দানবে পরিণত হচ্ছ? তুমি এত নেতিবাচক কেন হচ্ছ? কখনো কি নিজেকে প্রশ্ন কর ঘুমাতে যাওয়ার আগে— আমি এমন কেন হচ্ছি? কারও খারাপ সময় কিংবা খারাপ স্মৃতি তৈরি করে আমার কঠোর কথায় আমি কী আনন্দ পাচ্ছি?

অভিনেত্রী বলেন, যদি এসব প্রশ্নের উত্তর নিজের কাছে না পাও, তবে আজ থেকেই ভাবা শুরু কর। তিনি বলেন, এভাবে চলতে থাকলে তুমি কখনো একজন ভালো মানুষ হতে পারবে না। নিজের জন্য ভালো মানুষ হও, বিশ্বের জন্য নয় বলে জানান সাফা কবির।

সাইবার বুলিং বন্ধের আহ্বান জানিয়ে সাফা কবির বলেন, সামাজিক মাধ্যমে মানুষকে বুলিং করা বন্ধ করুন।

Facebook Comments Box

Posted ৪:০০ পিএম | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।