নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 211 বার পঠিত

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আজ রোববার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।
রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে বলে জানা গেছে।
দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আগে আজ সকালে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এর আগে, গতকাল শনিবার জুলাই সনদ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমতও পুনঃবিশ্লেষণ করা হয়।
সেই বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড.ইফতেখারুজ্জামান, ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।
Posted ৫:১৮ এএম | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।