নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 731 বার পঠিত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দাপিয়ে বেড়াচ্ছেন বিনোদন অঙ্গন। ক্যারিয়ারে বড়পর্দায় অভিষেকের পরেই একের পর এক সাফল্য দেখতে চলেছেন অভিনেত্রী।
মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’র অভিনয় গুণে তিনি এখন আরও একধাপ এগিয়ে। সিনেমাটি রীতিমতো অভিনেত্রীর কপাল খুলে দিয়েছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়ে বেড়াচ্ছে সিনেমা ‘সাবা’।
প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান। আবার ইন্দোনেশিয়া আর সৌদি আরবের রেড সি উৎসব— এমন কোনো জায়গা বাকি নেই, যেখানে ‘সাবা’র সাফল্য উঠে আসেনি।
এর মধ্যেই দেশের প্রেক্ষাগৃহে ‘সাবা’ সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ করেছেন পরিচালক। আগামী ২৬ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে ‘সাবা’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। দেড় মিনিটের সেই ট্রেলার সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী মেহজাবীন।
ট্রেলার শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘সাবা’ এটি একটি চলচ্চিত্র। শেয়ার করা ট্রেলারে উঠে এসেছে মাকে কেন্দ্র করে মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতা। যেখানে মা আর সন্তানের মধ্যে আবেগের বিনিময় ফুটে উঠেছে। গল্পে দেখা যায়, বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা। এরপরেই সামাজিক মাধ্যমে ঝড় ওঠে।
মেহজাবীন বলেন, এই যাত্রায় হেঁটে যান প্রতিটি মুহূর্ত অনুভব করুন আর শেষে উপলব্ধি করুন—মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য। আর ভুলবেন না— আপনার মাকে সঙ্গে নিয়ে আসতে।
Posted ৩:৪০ পিএম | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।