ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘হানিয়া আমির খালি পেটে ৩–৪টা নাগা মরিচ দিয়ে ফুচকা খেয়েছে’

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   339 বার পঠিত

‘হানিয়া আমির খালি পেটে ৩–৪টা নাগা মরিচ দিয়ে ফুচকা খেয়েছে’

নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈম নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্র। এখন তিনি অভিনয় থেকে দূরে, পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটান। তার দুই মেয়ে—নামিরা নাঈম দেশে থেকে পোশাক ব্যবসা শুরু করেছেন, আরেকজন মাহাদিয়া নাঈম বর্তমানে দেশের বাইরে।

সম্প্রতি নামিরার সঙ্গে দেখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে একসঙ্গে টানা সাড়ে তিন ঘণ্টা সময় কাটিয়েছেন তারা। প্রসঙ্গ উঠতেই নামিরা জানান, ইউটিউবার রাফসান দ্য ছোটভাইয়ের একটি ভিডিও ভ্লগের শুটিংয়ের সূত্রেই এ পরিচয়। রাফসানের ইচ্ছা ছিল আহসান মঞ্জিলে ভ্লগের শুটিং করা, আর সেই আয়োজনেই নামিরার সঙ্গে যুক্ত হয়েছিলেন হানিয়া।

নামিরা বলেন, ‘রাফসান একটি ভিডিও ভ্লগ বানাবে, তার ইচ্ছা ঢাকার আহসান মঞ্জিলে সেটির শুটিং করবেন। কীভাবে যেন জেনেছে, আমাদের সঙ্গে নবাব পরিবারের সম্পর্কের কথা। এরপর আমার সঙ্গে কথা বলে। তারপর শুটিংয়ের অনুমতি মেলে। সিদ্ধান্ত হয়, একদম সকাল সকাল শুটিং করতে হবে। এরপর আমরা ভোর সাড়ে চারটায় আহসান মঞ্জিলে যাই। হানিয়া আসেন সাড়ে পাঁচটার দিকে। টানা সাড়ে তিন ঘণ্টা শুটিং হয়। আমরা আহসান মঞ্জিল থেকে সাড়ে ৯টার মধ্যে বেরিয়ে পড়ি।’

তিনি আরও বলেন, ‘হানিয়ার সঙ্গে অনেক গল্প হয়েছে। নবাব পরিবারের সন্তান হিসেবে অনেক কিছুই শুনেছে। পাকিস্তানেও আমাদের আত্মীয়স্বজনেরা আছেন, সেই গল্পও শুনল। পাকিস্তানি ডিজাইনার আমির আদনান এবং অভিনয়শিল্পী ও গায়ক আলী জাফরের সঙ্গে আমাদের সম্পর্কটা পারিবারিক, তাদের নিয়েও আলাপ হলো। ইনস্টাগ্রাম থেকে তার একরকম ব্যক্তিত্বের ব্যাপারে উপলব্ধি করেছি, কিন্তু সামনাসামনি অন্য রকমভাবে তাকে আবিষ্কার করলাম। খুই চমৎকার, প্রাণখোলা একজন মানুষ। অনেক মজা করেছি আমরা।’

ঢাকায় অবস্থানকালে পথের ধারের খাবারও দারুণ উপভোগ করেছেন হানিয়া আমির। নামিরার ভাষায়,  ‘একদম সকালে যখন হানিয়া আমির শুটিং করতে আসে, শুনেছি তখনো নাশতাও করেনি। কিন্তু খালি পেটে নাগা মরিচের ঝালমুড়ি বেশ মজা করে খেয়েছে। ফুচকা খেয়েছে ৩–৪টা নাগা মরিচ দিয়ে। আমরা তো মরিচের ঝালে উহু আহ করছি। অথচ এই ঝালে যেন হানিয়ার জন্য খুবই স্বাভাবিক।’

Facebook Comments Box

Posted ৩:৪৯ পিএম | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।