নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ | প্রিন্ট | 393 বার পঠিত
একের পর এক কেমোথেরাপি, অসহ্য শারীরিক যন্ত্রণার মধ্যেও সুখ খুঁজে ফিরছেন হিনা খান। কঠিন সময়ে জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন। দীর্ঘদিনের প্রেমিক, কলকাতার ছেলে রকি জয়সওয়ালকে বিয়ে করেছেন তিনি।
প্রায় ১৩ বছরের সম্পর্কের পর, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই শুভ মুহূর্তের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
একেবারে সাদামাটা আয়োজনে, সাদা পোশাক আর হাতে হীরের আংটি। বিয়ের মুহূর্তে ছিল আবেগের ছোঁয়া। ঘরোয়া ভাবেই হয় চারহাত এক। খুব নিকটাত্মীয় ছাড়া কাউকে জানাননি।
২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে প্রথম দেখা হয় হিনা ও রকির। প্রযোজক রকি জয়সওয়াল ও অভিনেত্রী হিনার বন্ধুত্ব সেখান থেকেই গড়ায় প্রেমে। ২০১১ সালে ‘বিগ বস’ ঘরেও রকির উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের। সময়ের সঙ্গে আরও দৃঢ় হয় তাদের সম্পর্ক।
এবার রকিকে ‘স্বামী’ হিসেবে পরিচয় দিলেন হিনা। যদিও বিয়েটি তাদের কাছে শুধুই আইনি স্বীকৃতি। হিনার কথায়, ‘বিয়ে আমার কাছে একটি সামাজিক প্রথা মাত্র। প্রেম, সমঝোতা ও সঙ্গ দিয়েই আমরা এতদূর এসেছি।’
Posted ৫:১৯ পিএম | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।