শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নার্ভাস হয়ে আনুশকাকে উদ্ভট প্রশ্ন, নিজেকে ‘গাধা’ ভাবেন বিরাট!

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ মে ২০২৫   |   প্রিন্ট   |   237 বার পঠিত

নার্ভাস হয়ে আনুশকাকে উদ্ভট প্রশ্ন, নিজেকে ‘গাধা’ ভাবেন বিরাট!

গত বৃহস্পতিবার নিজের ৩৭তম জন্মদিনের কেক কাটলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এই মুহুর্তে বলিউড থেকে বেশ দূরে থাকেন তিনি। দুই সন্তান ও স্বামী বিরাট কোহলির সঙ্গে সংসার করতে ব্যস্ত এই অভিনেত্রী। কিন্তু বিরাটের সঙ্গে প্রথম দেখাতে একটি মজার ঘটনা ঘটে আনুশকার সঙ্গে। আর নায়িকার জন্মদিনে বিষয়টি নিয়ে ফের আলোচনা নেটিজেনদের মাঝে।

ভারতের এই জনপ্রিয়, তারকা ক্রিকেটার অভিনেত্রী আনুশকার সামনে ছিলেন হাড়কাঁপুনে! স্বাভাবিকভাবেই প্রথম দেখায় একেবারে নার্ভাস হয়ে উদ্ভট কাণ্ড করে বসেছিলেন ক্রিকেটার। কিন্তু সে সময় তিনি ভাবেননি, এই আনুশকাই হবেন তার স্ত্রী।

২০১৯ সালে এক সাক্ষাৎকারে বিরাট নিজেই সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান। ঘটনাটি সেই প্রথম বিজ্ঞাপনের শুটিং-এর, যেখানে তিনি আনুশকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। বিরাট বলেন, ‘আমি দাঁড়িয়ে ছিলাম আর ভেতরে ভেতরে ঠকঠক কাঁপছিলাম। তার লুক দেখে বুঝতেই পারছিলাম না আনুশকার সঙ্গে কীভাবে কথা শুরু করব। তখন হঠাৎ ওর দিকে তাকিয়ে বলেই ফেলি— ‘তুমি আর একটু উঁচু হিল পরতে পারতে না?’ ভেবেছিলাম হাসবে, কিন্তু এমন একটা গলায় ‘এক্সকিউজ মি?’ বলে উঠেছিল যে লজ্জায় কী করব বুঝে উঠতে পারছিলাম না। তখন নিজেকে একেবারে গাধা মনে হচ্ছিল।’

তবে প্রথম অস্বস্তিকর কথোপকথনই যে একদিন বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াবে, তা দু’জনের কেউই তখন ভাবেননি।

বিরাট এবং অনুষ্কা ২০১৭ সালের ১১ই ডিসেম্বর, ইতালিতে অনুষ্ঠান করে বিয়ে করেন। তারপর থেকে তাদের জুটি হয়ে উঠেছে একেবারে পপ কালচারের অংশ। ২০২১ সালের জানুয়ারিতে তাদের কন্যা সন্তান ভামিকার জন্ম হয়। আর ঠিক গত বছর তারা তিন থেকে চার জনের পরিবারে পরিণত হন। জন্ম নেয় বিরাট-অনুষ্কার পুত্রসন্তান। ছেলের নাম তারা রেখেছেন আকায়।

Facebook Comments Box

Posted ৫:৩৭ এএম | শুক্রবার, ০২ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।