ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তাসনিম জারার পক্ষ নিয়ে যা বললেন শবনম ফারিয়া

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   273 বার পঠিত

তাসনিম জারার পক্ষ নিয়ে যা বললেন শবনম ফারিয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এর পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক চলছে। এবার তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে মুখ খুললেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাসনিম জারাকে নিয়ে একটি পোস্ট দেন এ অভিনেত্রী।

তিনি লেখেন, ‘যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে, তখন আপনি এক মেয়ের ওপর আইনি নোটিশ পাঠাচ্ছেন, যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে? সে এমন একজন, যে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছে আরও সচেতন, জ্ঞানসম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে। আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন?’

অভিনেত্রী আরও লেখেন, ‘আমাদের সবচেয়ে মেধাবীদের অনেকেই ইতোমধ্যেই এই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ বোকাদের দেশে পরিণত হচ্ছে। যারা ফিরে এসেছে এবং কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না।’

ক্ষোভ প্রকাশ করে ফারিয়া বলেন, ‘তাদের (তাসনিম জারাদের মতো যারা কাজ করছেন) পরবর্তী কৌতুক বানাবেন না।’

উল্লেখ্য, অনলাইন মাধ্যমে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

গত বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, ডা. জাহাঙ্গির কবির, ডা. তাসনিম জারাসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন। ওইসব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে।

Facebook Comments Box

Posted ৫:২৬ এএম | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।