নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 259 বার পঠিত
টাকার মধ্যে শুয়ে আছেন রুনা লায়লা। ছুটছেনও টাকার জন্য। সেই সঙ্গে তাঁর জীবনে ঘটে যাচ্ছে নানা ঘটনা। সাধারণ সরকারি চাকরিজীবী এই রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এত টাকা তিনি পেলেন কোথায়? এমনই এক ঘটনার প্রবাহ দেখানো হয়েছে আড়াই মিনিটের ট্রেলারজুড়ে।
হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আজ সন্ধ্যা ৭টায় মুক্তি দেওয়া হয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’র ট্রেলার। যেখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের। সেই সঙ্গে ঝলক মিলেছে ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকের।
সিরিজটি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা আশফাক নিপুন বলেন, ‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তাঁরা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শকে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’
রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কেমন লেগেছে এই রকম চরিত্রে অভিনয় করতে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুনের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তা–ও আবার সিরিজ; তো নিপুন যেভাবে, যা যা বলেছে আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেলারে কিছুটা দেখতে পেয়েছেন। বাকিটা দর্শকের ওপর, মুক্তির পর তাঁরা বলবেন রুনাকে কেমন লেগেছে।’
‘জিম্মি’তে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেশ যাকেরকে। সিরিজটি নিয়ে তিনি বলেন, ‘আমার চরিত্রটা বেশ মজার।
Posted ৫:৩৯ পিএম | শনিবার, ২২ মার্চ ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।