সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

‘১৭ নম্বর!’ ফের ট্রোলের শিকার শ্রাবন্তী

  |   শনিবার, ২১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   120 বার পঠিত

‘১৭ নম্বর!’ ফের ট্রোলের শিকার শ্রাবন্তী

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে মাঝে মধ্যেই খবরের শিরোনামে দেখা যায়। সুযোগ পেলেই তাকে নিয়ে অনুরাগী এবং ট্রোলারদের কৌতূহলের শেষ নেই। ট্রোলাররা সুযোগ পেলেই তাকে ট্রোল করেন।

সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত কাবেরী অন্তর্ধান সিনেমা মুক্তি পেলেও শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে।

মুখে তার নাম হামেশাই থাকে। এখন যদিও তাকে নিয়ে চর্চার মূল বিষয় হল এই নতুন ছবির কিন্তু একি! ছবি মুক্তির আগেই তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু হল! কিন্তু এসব কিছুকে পাত্তা দেন শ্রাবন্তী! তিনি নিজের মতোই থাকেন, এবং নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই অনুরাগীদের মন জিতে নেন।

এদিকে সম্প্রতি শ্রাবন্তী তার এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বেশ কিছু ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন। অমনি বয়ে আসতে থাকে নেতিবাচক কমেন্টের ঝড়। একজন তাকে ‘সতেরো নম্বর বিয়ের প্রস্তুতি’ বলে খোঁচা দিতে ছাড়েন না।

বন্ধুর বিয়েতে একটি লাল শাড়ি পরে গিয়েছিলেন অভিনেত্রী। বর বউয়ের চেয়ারে বসে ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন।

আর সেই ছবিতেই এক ব্যক্তি লেখেন- ‘নাতি নাতনিদের সঙ্গে বিয়ে হবে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘প্রজাপতি বসলে বিয়ে, ফড়িং বসলে প্রেম। আমার তো মশা বসেছিল এবার কী হবে?’

তবে এই পোস্টে তাকে শুধু সমালোচনা সহ্য করতে হয়েছে এমনটা নয়। অনেকেই তার সাজ, রূপের প্রশংসা করেছেন। বিয়ের বাড়ির সাজে কতটা মানিয়েছে; সে বিষয়েও অনেকে তারিফ করেছেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:০৩ এএম | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।