ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চিত্রনায়িকা মাহিকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   210 বার পঠিত

চিত্রনায়িকা মাহিকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ

শেখ হাসিনা সরকার পতনের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে গেছেন অনেক নেতা-কর্মীরাই। সেই ধারাবহিকতায় এবার চিত্রনায়িকা মাহিয়া মাহি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিমানবন্দরে।

জানা গেছে, চলতি সপ্তাহে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। সেখানে এই নায়িকাকে দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে, বিশেষভাবে চেক করা হয় তার নথিপত্র। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে। সামজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন মাহি।

ওই ভিডিওতে মাহি বলেন, ‘এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি।’

মূলত একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলেন মাহি। এরপর সেখানের কাজ সেরে আবারও ঢাকায় ফিরেছেন এই নায়িকা।

প্রসঙ্গত, অভিনেত্রী পরিচয়ের বাইরেও রাজনীতিতে বেশ সরব ছিলেন মাহি। আওয়ামী লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু দলের সমর্থন না পাওয়ায়, স্বতন্ত্র প্রার্থী হয়েও খুব একটা সুবিধা করতে পারেননি এই চিত্রনায়িকা। শেষমেশ নির্বাচনে বড় ব্যবধানেই হেরেছেন তিনি।

Facebook Comments Box

Posted ৩:৩৩ পিএম | বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।