ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ক্ষমা চাইলেন মধুমিতা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   221 বার পঠিত

ক্ষমা চাইলেন মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নানান ছবি, ভিডিও কিংবা মতামত দিয়ে নেটিজেনদের নজর কাড়েন তিনি। তবে এবার ফেসবুকের একটি পোস্টই যেন কাল হয়ে দাঁড়াল এই অভিনেত্রীর জন্য। ভক্তদের কাছে চাইতে হলো ক্ষমাও।

গত ১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেন মধুমিতা। কিন্ত তার দেওয়া ক্যাপশনেই বাঁধল বিপত্তি। সেখানে ভারতবর্ষ বানানটিই ভুল লেখেন তিনি।

জানা গেছে, মধুমিতা স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তায় দুটো বানান ভুল ছিল— দিবস ও ভারতবর্ষ। অভিনেত্রী লিখেছিলেন ‘দিবেস’ ও ‘ভারতবর্শ’। আবেগের বশে ভুল করে ফেলেছিলেন বলে ভক্ত-অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন মধুমিতা। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারেও বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

এ প্রসঙ্গে মধুমিতা বলেন, আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। অনুভব করলাম শিল্পী হিসেবে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। তাই মনে হলো ক্ষমা চাওয়া উচিত। যদি নিজের থেকেই মনে করি আমি ভুল করেছি তাহলে ক্ষমা চাইতে অসুবিধা কোথায়?

তিনি আরও লিখেছেন, স্বাধীনতা দিবসে আমি পোস্টটা আমিই করেছিলাম। আমার টিম বা অন্য কেউ করেনি। খুব ভুল করেছি। সেটা হল পোস্ট করার আগে আমাদের চেক করে নেওয়া উচিত ছিল। এতটাই উত্তেজিত ছিল যে দেখিওনি।

অভিনেত্রীর ভাষ্য, হয়ত আশা করিনি টাইপ দেখে মানুষ আমায় অশিক্ষিত ভাববে। কিন্তু পাবলিক ফিগার হিসেবে এটা আমার দায়িত্ব। তাই আমি ক্ষমা চাচ্ছি। অনেকক্ষণ ধরে মোবাইলে বাংলায় টাইপ করতে হবে বলে রোমানে লিখলাম। যারা ভাবছে আমি কোনোদিন স্কুলে যাইনি। ভগবান তাদের পবিত্র মন দিক। তারা শান্তিতে থাকুন।

 

Facebook Comments Box

Posted ৬:২৯ এএম | সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।