নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | 139 বার পঠিত
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ফরেস্ট লাউঞ্জ নামে একটি রেস্তোরাঁয় আগুনের ঘটনা ঘটেছে। ভোর পৌনে ৫টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে সাত মসজিদ রোডে আগুনের এই ঘটনার সূত্রপাত ঘটে।
আগুন লাগার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি গণমাধ্যমকে জানান ধানমন্ডি ১০/এ এলাকার ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে আগুন লাগার খবর আসে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে মোহাম্মদপুর ও হাজারীবাগ ফায়ার স্টেশনের চারটি ইউনিট। দেড় ঘণ্টা পর ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
আগুন নির্বাপণ হলেও এর কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। এ ছাড়া ঘটনায় হতাহতেরও খবর পাওয়া যায়নি।
Posted ৮:৫৯ এএম | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।