নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 145 বার পঠিত
আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটের সভা হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানান।
গত ১৫ জুলাই দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিবৃতিতে ১৪ দলের মতবিনিময় সভা ডাকা হয়। সভায় সভাপতিত্ব করার কথা ছিল আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদেরের।
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন।
Posted ৫:১৩ এএম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।