শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জাপাকে ২৬ ও শরিকদের ৬টি আসন দেবে আওয়ামী লীগ

  |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   143 বার পঠিত

জাপাকে ২৬ ও শরিকদের ৬টি আসন দেবে আওয়ামী লীগ

দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি এবং ১৪ দলের শরিকদের ছয়টি আসন ছেড়ে দিয়ে ২৬৩ আসনে ভোট করার সিদ্ধান্ত জানাল আওয়ামী লীগ।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া রোববার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান।

রোববারই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। যেসব আসন আওয়ামী লীগ ছেড়ে দিচ্ছে, সেসব আসনে নৌকার প্রার্থীদের প্রত্যাহারের কথা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দেওয়া হয়েছে।

২৬ আসনে জাতীয় পার্টির প্রার্থীরা হলেন

ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৩ আসনে রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান,  রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ আসনে জিএম কাদের, কুড়িগ্রাম-১ আসনে মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনে শামীম পাটোয়ারী, গাইবান্ধা-২ আসনে মো. আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ আসনে মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ মাশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনে মো. মুজিবুল হক চুন্নু,মানিকগঞ্জ-১ আসনে জহিরুল আলম রুবেল,  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুল হামিদ, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ ও চট্টগ্রাম-৮ আসনে সুলেমান আলম শেঠ ও নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান।

৬ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থীরা হলেন 

ওয়ার্কার্স পার্টিকে দুটি ও জাসদকে তিনটি এবং জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন দেওয়া হয়েছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-৩, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ জোটের প্রার্থী হয়েছেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪ ও মোশাররফ হোসেনকে লক্ষ্মীপুর-৪ আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ।

আর জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনে জোটের প্রার্থী হচ্ছেন। এর মধ্যে কুষ্টিয়া-২ আসনে আগে থেকেই কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ।

Facebook Comments Box

Posted ১১:৫১ এএম | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।