ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হলিউড ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি

  |   শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   161 বার পঠিত

হলিউড ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের অন্যতম সফল ও খ্যাতনামা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অ্যাঞ্জেলিনা একজন স্টার কিড, তার বাবা-মাও দুজন স্বনামধন্য। এতটা জনপ্রিয় হওয়ার কারণে তার দিকে হামেশাই নজর থাকে চিত্র সাংবাদিকদের। সে জন্য তিনি হলিউড থেকে সরে যেতে চান বলে ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনকে জানিয়েছেন।

কারণ হিসেবে তিনি তার সব বিষয় সবাইকে জানাতে পছন্দ করেন না বলে জানান। একই সঙ্গে বলেছেন, তার বিয়ে ভাঙার ঠিক ছয় মাস আগে তিনি বেলস পালসি রোগের শিকার হন। 

ব্র্যাড পিটের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির যখন বিচ্ছেদ হয়, তখন স্বাধীনভাবে বাঁচার এবং ঘুরে বেড়ানোর ক্ষমতা নাকি হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী। তার ডিভোর্সের কারণেই এসব তাকে বেশি করে সহ্য করতে হয় বলেও জানান। সবাই তখন তাদের ব্যক্তিগত বিষয়ে জানার জন্য মুখিয়ে থাকেন।

সারাক্ষণ পাবলিক এবং সংবাদমাধ্যমের আতশ কাচের নিচে থাকতে থাকতে এতটাই স্ট্রেসড হয়ে পড়েন অ্যাঞ্জেলিনা যে, তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। ২০১৬ সালে ব্র্যাড পিটের সঙ্গে তার ডিভোর্সের পর স্ট্রেসের মাত্রা এত বেড়ে যায় যে, ম্যালেফিশিন্ট: মিস্ট্রেস অব ইভিল শুট করার সময় তার কণ্ঠস্বর বদলে যায়।

অভিনেত্রীর কথায়, ‘আমার শরীর স্ট্রেসের কারণে খুব খারাপ হয়ে গিয়েছিল। আমার ব্লাড সুগার ওঠানামা করছিল। এমনকি আমার ডিভোর্সের ঠিক ছয় মাস আগে বেলস পালসি হয়ে যায়।’

Facebook Comments Box

Posted ১২:২৭ পিএম | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।