| বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 154 বার পঠিত

চলতি বছর বিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’ এ ভূষিত হয়েছেন বিখ্যাত সংগীত শিল্পী টেইলর সুইফট। সম্প্রতি ইরাস ট্যুরের মাধ্যমে একের পর এক রেকর্ড তৈরি করে যাওয়া এই তারকার আগে পুরস্কারটি পেয়েছিলেন বারাক ওবামা, গ্রেটা থুনবার্গ ও ভলেদেমির জেলেনস্কির মতো ব্যক্তিত্বরা। খবর বিবিসির।
সাধারণত পুরষ্কারটি এমন একটি ইভেন্ট বা ব্যক্তিকে দেওয়া হয় যা গত বছরের বিশ্বব্যাপী ঘটনাবলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বলে মনে করা হয়। পুরস্কারটি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুইফট জানান, এটি তার জীবনের সবচেয়ে গর্বের ও খুশির মুহূর্ত।
তবে ইরাস ট্যুরে সুইফটের এমন আকাশচুম্বী সফলতার পেছনে রয়েছে অজস্র শ্রম। দীর্ঘ সময়ের এই কনসার্টের পরিশ্রমে তিনি প্রায়শই শারীরিকভাবে ক্লান্ত অনুভব করেন।
টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সুইফট বলেন, “এটা আমার ক্যারিয়ারের যুগান্তকারী মুহূর্ত, ৩৩ বছর বয়সে এটি ঘটছে। তবে জীবনে প্রথমবারের জন্য আমি মানসিকভাবে যথেষ্ট শক্ত ছিলাম এমন পরিস্থিতি জন্য।”
টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ স্যাম জ্যাকব এ সম্পর্কে বলেন, “মার্কিন পপ আইকন সুইফট এমন এক বিরল ব্যক্তিত্ব যিনি তার নিজেই নিজের গল্পের লেখক ও নায়ক। তিনি নিজেই সীমানা অতিক্রম করে আলো খুঁজে নিয়েছেন৷”
গত সোমবার টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে পুরস্কারটির জন্য মোট নয়জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখার কথা জানানো হয়েছিল। এই তালিকায় ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভ্লাদিমির পুতিনসহ বহু হলিউড তারকা ও শিল্পী।
Posted ৭:৫৯ এএম | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।