ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঢাকার চলচ্চিত্র উৎসবে আসছেন শর্মিলা ঠাকুর

  |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   167 বার পঠিত

ঢাকার চলচ্চিত্র উৎসবে আসছেন শর্মিলা ঠাকুর

ফের ঢাকায় আসছেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আসন্ন ‘২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ যোগ দিতেই তার এই সফর। রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় খবরটি জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম এই উৎসব। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এতে এশিয়ান কম্পিটিশন বিভাগে জুরি তথা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা ঠাকুর। সেজন্যই নতুন বছরে ঢাকার ফ্লাইট ধরবেন অভিনেত্রী।

আয়োজক সংস্থা রেইনবো ফিল্ম সোসাইটি জানিয়েছে, এ বছর ৭০টি দেশ থেকে প্রায় ২৫০টি সিনেমা অংশ নিচ্ছে তাদের উৎসবে। ছবিগুলোর প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁন্স ফ্রঁসেজে।

এবার ঢাকা উৎসবে আরও হাজির হচ্ছেন ‘চিলড্রেন অব হ্যাভেন’ খ্যাত ইরানের নন্দিত নির্মাতা মাজিদ মাজিদি। এছাড়াও আসছেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি সংগীতশিল্পী ও চলচ্চিত্রকার অঞ্জন দত্ত। তিনি একটি মাস্টারক্লাসেও অংশ নেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর স্লোগান- ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।

Facebook Comments Box

Posted ১:২৬ পিএম | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।