| রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 150 বার পঠিত
ধর্ষণসহ একধিক অপরাধের জন্য চীনা বংশোদ্ভূত কানাডিয়ান পপ তারকা ক্রিস উ–কে ১৩ বছরের কারাদণ্ডের রায় দিয়েছিলেন চীনের এক আদালত। গত বছরের নভেম্বরে দেওয়া সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন ক্রিস উ। শুক্রবার সেই আপিল খারিজ করে দিয়েছেন দেশটির আরেক আদালত। ফলে ১৩ বছর কারাগারেই কাটাতে হবে এই পপ তারকাকে।
রায় ঘোষণার সময় তার ঘনিষ্ঠজন এবং চীনে কানাডিয়ান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২২ সালের নভেম্বরে চীনের বেইজিংয়ের চাওয়াং জেলার গণ আদালত ক্রিস উ ইফানের নামে ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ বছর ছয় মাসের কারাদণ্ড দেন। পতিতাবৃত্তির জন্য এর সঙ্গে আরও ১ বছর ১০ মাস কারাদণ্ড দেওয়া হয়। অর্থাৎ মোট ১৩ বছর ৪ মাসের কারাদণ্ড দেন আদালত।
২০২১ সালের জুলাইয়ে চীনের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ক্রিসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে আরও কয়েকটি ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসে। এর মধ্যে ২০১৮ ও ২০২০ সালেও একাধিক নারীকে ধর্ষণের প্রমাণ পান আদালত।
সেই সময়ে এক কিশোরী অভিযোগ করেন, তিনি মদ্যপ থাকা অবস্থায় তার সঙ্গে ক্রিস উ ইফান যৌনসঙ্গম করেছেন। যদিও ক্রিস উ অভিযোগটি প্রত্যাখ্যান করেন।
২০১২ সালের ৮ এপ্রিল কোরীয় ব্যান্ড এক্সোতে যোগ দেন ক্রিস উ ইফান। ২০১৪ সালে ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ারে মনোনিবেশ করেন তিনি। কোরিয়া ছেড়ে ২০১৪ সাল থেকে চীনে থাকছিলেন। তিনি হলিউডের সিনেমায়ও অভিনয় করেছেন, মডেল হিসেবেও পরিচিতি রয়েছে তার।
Posted ১২:৩২ পিএম | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।