ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

  |   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   155 বার পঠিত

ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল প্রত্যাশিত ছবি ‘শনিবার বিকেল’, চার বছরেরও বেশি সময় ধরে সেন্সরশিপ বিতর্কে আটকে থাকার পর অবশেষে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে।

বুধবার(২২ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক।

এতে তিনি বলেন, ‘অবশেষে একটি ওটিটি (প্ল্যাটফর্ম)  সনি লিভে আসছে ‘শনিবার বিকেল’। বাংলাদেশ ছাড়া বিশ্বের যে কোনো দেশ থেকে ছবিটি দেখা যাবে।’

বাংলাদেশে বহুল প্রত্যাশিত ছবিটি মুক্তি না পেলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে ছবিটির ট্রেলার প্রকাশের পর স্থানীয় দর্শকরা ছবিটির প্রথম ঝলক দেখতে পান।

মামুনুর রশীদ, জাহিদ হাসান, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়, ইরেশ জাকের, নুসরাত ইমরোজ তিশাসহ বেশ কয়েকজন অভিজ্ঞ অভিনেতাকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি গত মার্চে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান হত্যাকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশি-জার্মান-রাশিয়ান যৌথ প্রযোজনায় ফারুকীর ৮ম পরিচালিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’  গত চার বছর ধরে আটকে আছে এবং সেন্সরশিপ পায়নি।

চলতি বছরের ২১ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পরও স্থানীয় দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সরকারি সেন্সরশিপ ছাড়পত্র না পাওয়ায় ঝুলে আছে ছবিটি।

Facebook Comments Box

Posted ৫:০৪ এএম | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।