| সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 152 বার পঠিত
ভারত বনাম অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ জমে উঠেছে। এদিন বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ধারাভাষ্যকর হিসেবে হাজির ছিলেন সাবেক ক্রিকেটার হরভজন সিং। তবে নিজের ধারাভাষ্যে এদিন তিনি পড়লেন বিতর্কে। কমেন্ট্রি বক্স থেকে আনুশকা শর্মা এবং আথিয়া শেঠিকে নিয়ে মন্তব্য করেই বেজায় বিপাকে পড়েছেন হরভজন।
খেলার মাঝে যখন ক্যামেরা আনুশকা শর্মা এবং আথিয়া শেঠির দিকে ঘোরানো হয় তখন সেটা নজরে পড়ে হরভজন সিংয়ের। তা দেখেই এই প্রাক্তন ক্রিকেটার বলে ওঠেন, ‘হয়তো ছবি নিয়ে কথা বলছে ওরা, নাকি ক্রিকেট নিয়ে? অবশ্য জানি না ওরা ক্রিকেটের কতটা বোঝে!’
হরভজনের এমন মন্তেব্যে খেপে গেছেন অনেকেই। সামাজিক মাধ্যমেও বেশ তোপের মুখে পড়েছেন হরভজন।
শোনা যাচ্ছে আনুশকা শর্মা নাকি দ্বিতীয়বার সন্তানসম্ভবা। সেই অবস্থায় তিনি সেমিফাইনালের পর ফাইনালেও মাঠে এসেছেন। এদিন তিনি তাঁর মায়ের সঙ্গে খেলা দেখতে আসেন। তাঁর পাশে এসে বসেন কে এল রাহুলের স্ত্রী এবং অভিনেত্রী আথিয়া শেঠি।তাঁদের একসঙ্গে কথাও বলতে দেখা যায়। এটা দেখেই কটাক্ষ করেছেন হরভজন সিং।
Posted ১:১৪ পিএম | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।