| রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 134 বার পঠিত

অনুষ্ঠিত হয়ে গেল ৭২তম মিস ইউনিভার্সের আসর। মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতে নিয়েছেন নিকারাগুয়ার প্রতিযোগী শেনিস পালাসিওস।
১৯ নভেম্বর এল সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় বসেছিল মিস ইউনিভার্সের এবারের আসর। সেখানেই মাথায় বিজয়ীর মুকুট পরেন শেনিস। তার জন্ম ২০০০ সালের ৩০ মে। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই সুন্দরী মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন।
শেনিস পালাসিওসের প্রথম নিকারাগুয়ান প্রতিযোগী যিনি মিস ইউনিভার্স জিতেছেন। শেনিস পালাসিওসের মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতার গতবারের বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের আরবনি গ্যাব্রিয়েল।
প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন এবং প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড।
এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৯০টি দেশের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
Posted ১২:০৭ পিএম | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।