ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এবার কাজলের ‘ডিপ ফেক’ ভিডিও ভাইরাল

  |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   160 বার পঠিত

এবার কাজলের ‘ডিপ ফেক’ ভিডিও ভাইরাল

তথ্যপ্রযুক্তির উন্নতির অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ডিপফেক। অন্যের অশ্লীল ভিডিওতে জনপ্রিয় তারকাদের মুখ ব্যবহার করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

সম্প্রতি এই ডিপফেকের শিকার হয়েছেন ভারতীয় দুই অভিনেত্রী রাশমিকা মান্দানা ও ক্যাটরিনা কাইফ। এ নিয়ে শোরগোল না থামতেই এবার ডিপফেকের শিকার হয়েছেন বলিউডের ‘ডিডিএলজে’খ্যাত অভিনেত্রী কাজল। এ নিয়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো তোলপাড় চলছে।

বলিউড অভিনেত্রী কাজল পোশাক পরিবর্তন করছেন এ ভিডিও নিয়ে রীতিমতো আলোচনা-সমালোচানর ঝড় বইছে। আসলে ডিপ ফেক করেই এ ভিডিও বানানো হয়েছে। ভিডিও সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওটি মোটেই কাজলের নয় বরং একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। এ ভিডিওটিতেও কাজলের মুখ মর্ফড করে বসানো হয়েছে, যেখানে একটু সময়ের মধ্যে ওই নারীর মুখ দেখা গেছে।

বুমলাইভের মতো অনেক ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিপোর্ট করেছে যে এই ভিডিওটি মূলত একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ডের সময় তিনি ‘টিকটক’-এ ভিডিওটি পোস্ট করেছিলেন। এই বছরের ৫ জুন টিকটকে এই ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যা এখন ডিপফেক করে হাজির করা হয়েছে।

ভারত সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একটি পরামর্শ জারি করেছে, সমস্ত ডিপ ফেকগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। শুধু তা-ই নয়, ডিপ ফেক ভিডিও সরানোর কথা জানিয়েছেন।

এছাড়াও সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অভিযোগ দায়েরের ৩৬ ঘণ্টার মধ্যে এই ধরনের কন্টেট সরানোর কথা বলা হয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:০১ পিএম | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।