ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কলকাতার পরিচালকের সিনেমায় কাজল

  |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   175 বার পঠিত

কলকাতার পরিচালকের সিনেমায় কাজল

কলকাতায় বহুবার এসেছেন তিনি। তবে মূলত ছবির প্রচারে। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চেও অবশ্য দেখা গিয়েছিল তাকে। সূত্রের খবর, এবার ছবির শুটিংয়ে কলকাতায় আসছেন তনুজাকন্যা।

পরিচালক সমু মুখোপাধ্যায় ও তনুজার মেয়ে কাজল। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছেন তিনি। এখনও দুর্গাপুজায় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন। নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগ প্রসাদ। বাংলার সঙ্গেও তার অদ্ভুত নাড়ির টান।

সূত্র বলছে, নতুন বছরে কলকাতায় পা রাখবেন তিনি। শহরে থাকবেন বেশ কিছু দিন। টলিপাড়ার খবর অনুযায়ী, টলিউডের এক পরিচালকের ছবিতেই নাকি দেখা যাবে বলিউড ডিভাকে। তবে কার ছবি, কোন ছবি, সেই তথ্য ফাঁস করতে চাইছেন না কেউই। শুধুমাত্র জানা গেছে, ছবির নাম ‘মা’।

শোনা যাচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন অজয় দেবগণ। ডিসেম্বরে কলকাতায় রেইকি করতে আসবে অজয় দেবগণের টিম। আর কাজল আসবেন জানুয়ারিতে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:০৭ পিএম | শনিবার, ১১ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।