রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তফসিল ঘোষণার পর এ সরকারই নির্বাচনকালীন সরকার: আইনমন্ত্রী

  |   বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   108 বার পঠিত

তফসিল ঘোষণার পর এ সরকারই নির্বাচনকালীন সরকার: আইনমন্ত্রী

নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারই ‘নির্বাচনকালীন সরকার’ হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব বলেন।

সংবিধান সংশোধনের জন্য ৩০ অক্টোবর আইন মন্ত্রণালয় অভিমুখে ঘেরাও কর্মসূচি দিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার তাদের আছে। আর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও অবৈধ বলে ঘোষণা করেছেন সর্বোচ্চ আদালত। এর প্রেক্ষিতে জাতীয় সংসদ পঞ্চদশ সংশোধনী পাস করেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের ধারা ফিরিয়ে আনা বা সংবিধান সংশোধনেরও কোনো সম্ভাবনা নেই।

সংবিধানে নির্বাচনকালীন সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ২০১৪ সালে মন্ত্রিসভা তো ছোট হয়েছিল। এ প্রসঙ্গে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য সেই পদক্ষেপ নিয়েছিলেন। তিনি সবাইকে নিয়ে একটি নির্বাচন করার চেষ্টা করছিলেন। সে সময় বিরোধী দলীয় নেতাকে প্রধানমন্ত্রী টেলিফোন করেছিলেন, কিন্তু তিনি তা ধরেননি। সেক্ষেত্রে ২০১৮ সালেও নির্বাচন নিয়ে তিনি আলোচনা করেন। আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচনে যান। কিন্তু প্রতিবারই বিএনপি-জামায়াত নির্বাচন নষ্ট করার সব পদক্ষেপ নিয়েছে।

মন্ত্রী বলেন, সংবিধানে পরিস্কার বলা আছে, নির্বাচন কখন হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। আমরা চাই, সবাই নির্বাচনে আসুক এবং নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপুর্ণ হোক।

সংবিধান অনুযায়ী আগামী ৩০ অক্টোবর থেকে ৩০ জানুয়ারি- এই ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে অক্টোবরের ৩০ তারিখ থেকেই নির্বাচনকালীন সরকার কিনা, সংবিধান কী বলে- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। এখন কথা হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে ২০১৪ সালেও এটি করেছিলেন। এখন তার ওপর নির্ভর করে, তিনি কীভাবে নির্বাচনকালীন সরকার দেবেন বা কী করবেন, কী করবেন না। আবার সংবিধান অনুযায়ী যদি আমরা বলি, যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, সেই মুহূর্ত থেকে এ সরকার নির্বাচনকালীন সরকার।

Facebook Comments Box

Posted ১১:৫৭ এএম | বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।