ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পুরোনো মামলায় বলিউড অভিনেতা দলীপের ২ মাসের জেল

  |   রবিবার, ২২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   148 বার পঠিত

পুরোনো মামলায় বলিউড অভিনেতা দলীপের ২ মাসের জেল

জেল হল বলিউডের জনপ্রিয় ও প্রবীণ অভিনেতা দলীপ তাহিলের। পাঁচ বছরের পুরনো মামলায় ৬৫ বছর বয়সী অভিনেতাকে ২ মাসের হাজতবাসের নির্দেশ দিয়েছে আদালত।

জানা যায়, ২০১৮ সালে তাহিলের গাড়ি একটি অটোরিক্সায় ধাক্কা মারে, এতে এক মহিলা গুরুতর আহতও হন। ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন দলীপ।

তাহিলের নামে ভারতীয় দণ্ডবিধির অধীনে অবহেলা করে গাড়ি চালানোর কারণে আঘাত এবং মোটরযান আইনের অধীনে অ্যালকোহল পান করে গাড়ি চালানোর মামলা করা হয়েছিল। সেই সময়ে, মুম্বাই পুলিশ তাহিলকে গ্রেফতার করেছিল।

জামিনে মুক্ত হলেও সেই মামলা চলতে থাকে। এই মামলায় রোববার (২২ অক্টোবর) আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এবং তাকে দুই মাসের কারাদণ্ড দেন।

‘বাজিগর’, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘সোলজার’, ‘রাজা’, ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তাহিল।

Facebook Comments Box

Posted ১২:৩৭ পিএম | রবিবার, ২২ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।