| বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 122 বার পঠিত

চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান সড়কে অবৈধ গাড়ি চলাচল বন্ধ করাসহ সাত দফা দাবিতে চট্টগ্রামে দিনব্যাপী ধর্মঘট পালন করছেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সকাল থেকে চট্টগ্রামের সঙ্গে পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলা এবং কক্সবাজার ও বান্দরবান জেলা রুটেও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আবার উপজেলা থেকে যারা পেশাগত কারণে নিয়মিত চট্টগ্রাম শহরে যাতায়াত করেন, তারাও ভোগান্তিতে পড়েছেন।
একই দাবিতে গত ৯ অক্টোবর দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছিলেন শ্রমিকরা। দাবি মানতে এক সপ্তাহের আলটিমেটাম দেয়া হয়েছিল। এরপর মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের কথা ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়।
পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ‘তিনমাস ধরে দাবি মানতে আমরা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অনেক আবেদন-নিবেদন করেছি। সর্বশেষ আমরা দুই ঘণ্টার প্রতীকী ধর্মঘটও করেছি। কিন্তু আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছি। এজন্য মালিকরাও ১২ ঘণ্টা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমরা শ্রমিকরাও ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে শামিল হয়েছি।’
ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুছা জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ-বান্দরবান সড়ক, বাঁশখালী পিএবি ও আনোয়ারা-বরকল সড়কসহ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের ৩ জেলা ও উপজেলার ২০ রুটে বাস চলাচল বন্ধ আছে।
Posted ৯:২৪ এএম | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।