| শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 165 বার পঠিত
‘মুজিব: একটি জাতির রূপকার”। একটি বায়োপিক।এই বায়োপিকে মুজিব চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার অভিনয় প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারাই বায়োপিকটি দেখেন তারা একবাক্যে আমার প্রশংসা করেছেন বলে জানান আরেফিন শুভ।এই সিনেমার জন্য মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।
তিনি জানান, আজ প্রশংসায় ভাসছি।তবে এর গল্পটি এতো সহজ ছিলো না। শুভ জানান, শুরুতে বেশ কয়েকবার অডিশন দিয়েও সিনেমাটিতে সুযোগ পাবো কি না জানতাম না। এক মাস পর হঠাৎ একদিন জানতে পেলাম, তাঁর কাঁধেই প্রধান চরিত্রের দায়িত্ব বর্তাচ্ছে। মনে মনে খুশী হয়েছিলাম। একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম ভেতরে ভেতরে। চরিত্রের খুদা থেকে এই কাজটি করা।
তিনি বলেন, মুজিব: একটি জাতির রূপকার শুধুই একটি সিনেমা নয়। এটি সাধারণ এক কিশোরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠার গল্প। এই সিনেমায় আমাকে যদি পাসিং শট দিতে বলতেন, তবুও রাজি হতাম। এছাড়া যদি শুটিংয়ের প্রোডাকশন বয় বা লাইটম্যান হওয়ার সুযোগ পেতাম, তাহলেও একজন অভিনেতা হিসেবে গর্বিত হতাম। এটি একটি গর্বের ছবি। একটি জাতির ইতিহাসের ছবি।
বায়োপিকটি শুত্রুবার সারাদেশের ১৫৩টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার ছবিটির ২ টি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সকালে শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। তিনি বায়োপিকটির মুক্তির ঘোষণা দেন। রাতে মহাখালীস্থ এসকেএস টাওয়ারে আরেকটি প্রিমিয়ার শো হয়েছে। এতে বিভিন্ন শ্রেনীর আমন্ত্রিত অতিথিরা ছবিটে দেখেন।
বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। খন্দকার মোশতাক আহমদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ছবিতে কিশোর শেখ মুজিব চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। এ ছাড়া রেণু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চুসহ অনেকেই অভিনয় করেছেন।ভারতের শিল্পীদের মধ্যে আছেন রাজেন মোদি, শ্রীজা ভট্টাচার্য, দেবাশীষ নাহা, সোমনাথ, আবির সুফি, অরুণাংশু রায়, কৃষ্ণকলি গাঙ্গুলি প্রমুখ।ভাষা: বাংলা, হিন্দি ও ইংরেজি লোকেশন: টুঙ্গিপাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুম্বাইয়ের দাদাসাহেব ফালকে ফিল্ম।সিটিদৈর্ঘ্য: ২ ঘণ্টা ৫৮ মিনিট। বাজেট: ৮৩ কোটি টাকা। প্রযোজনা: বিএফডিসি (বাংলাদেশ) ও এনএফডিসি (ভারত)।
Posted ৩:২৪ এএম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।