ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ময়মনসিংহ ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০

  |   বুধবার, ১১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   134 বার পঠিত

ময়মনসিংহ ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০

ময়মনসিংহ ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন।

আজ বুধবার সকালে দুই জেলায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।

দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

অন্যদিকে আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ভাটবাউর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় লেগুনাচালক ও চার যাত্রীসহ পাঁচ জন নিহত হয়েছেন।

বিষয়টি মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার নিশ্চিত করেছেন ।

তিনি জানান, মানিকগঞ্জ অভিমুখী একটি অজ্ঞাত গাড়ি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে লেগুনাটি মহাসড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে চালক ও চার যাত্রী মারা যান। আহত হন আরও দুই জন।

ওসি আরও জানান, আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই জন নারী। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

Facebook Comments Box

Posted ৮:০৫ এএম | বুধবার, ১১ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।