ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এনআইডি সার্ভার আগামীকাল দুপুর ২টা পর্যন্ত বন্ধ

  |   মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   147 বার পঠিত

এনআইডি সার্ভার আগামীকাল দুপুর ২টা পর্যন্ত বন্ধ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে রক্ষণাবেক্ষণের জন্য আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে আগামীকাল বুধবার দুপুর পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব সেবা বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আমিনুল ইসলাম বলেন, ‘সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। এজন্য এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল। সর্বশেষ ২০২২ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি চার লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার পাঁচ কোটি ৮৭ লাখ চার হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।

Facebook Comments Box
বিষয় :

Posted ১১:৪৩ এএম | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।