ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, জিজ্ঞাসাবাদের মুখে গোবিন্দ

  |   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   168 বার পঠিত

হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, জিজ্ঞাসাবাদের মুখে গোবিন্দ

ফ্ল্যাট দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট- ইডির জেরা মুখে টলিউড নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। ওদিকে ২০০ কোটির আর্থিক দুর্নীতির মামলায় ইডির চার্জশিটে নাম রয়েছে বলিউড নায়িকা জ্যাকলিন ফার্নান্দিজের। এবার প্রতারণা মামলায় নাম জড়ালো বলিউডের ‘হিরো নম্বর ১’ গোবিন্দর।। প্রায় ১০০০ কোটি রুপির কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বলিউড অভিনেতার। তাকে জিজ্ঞাসাবাদ করবে ওড়িশার অর্থনৈতিক অপরাধ দমন শাখা।

জানা যায়, সোলার টেকনো অ্যালায়েন্স নামে একটি প্রতিষ্ঠান ক্রিপ্টো কারেন্সির আড়ালে দুর্নীতির জাল বিস্তার করেছে ভারতে। সেই কোম্পানির হয়ে কয়েকটি বিজ্ঞাপন করেছেন অভিনেতা গোবিন্দ। এই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কথা উঠেছে, ওই প্রতিষ্ঠানের কাজকে সমর্থন করছেন গোবিন্দ।

ওড়িশার অর্থনৈতিক অপরাধ দমন শাখার কর্মকর্তা জে এন পঙ্কজ জানিয়েছেন, শিগগিরই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি টিম যাবে মুম্বাই। এই কর্মকর্তা আরও বলেন, ‘তদন্তের স্বার্থে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিনেতা এই ঘটনায় অভিযুক্ত কিংবা সন্দেহভাজন নন। যদি দেখা যায়, অভিযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তা হলে তাকে সাক্ষী হিসেবে পেশ করা হবে।’

এই খবর ছড়িয়ে পড়ার পর গোবিন্দর মুখপাত্র বলেন, ‘গোবিন্দ কোনোভাবেই এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন। অর্ধসত্য খবর প্রকাশ করা হচ্ছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।’

তবে এ ঘটনায় একাধিক মানুষকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ বছরের শুরুতেই কোম্পানিটির ভারত ও ওডিশার প্রধান গুরতেজ সিং সিন্ধু এবং নিরোধ দাসকে গ্রেপ্তার করা হয়। এই দুজন ছাড়াও বিনিয়োগ পরামর্শদাতা রতনাকর পালাইকেও আগস্টে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:৩৬ পিএম | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।